প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
চুনারুঘাটে আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার গ্রেফতার
স্টাফ রিপোর্টার ||
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ৪ নং আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আয়ামী লীগের চুনারুঘাট উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করেন।পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিক সরকারকে ৪ নম্বর আসামি করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মানিক সরকারকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত