প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
চুনারুঘাটে অবৈধ ৭টি করাত কল সিলগালা করল ভ্রাম্যমান আদালত
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) ||
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ব ন বিভাগ। অভিযানে উপজেলার একটি ইউনিয়নেই ৭ করাতকলের কোন কাগজপত্র না থাকায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ সহ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুনারুঘাটের শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন।বন বিভাগ জানায়, চুনারুঘাট উপজেলা একটি পাহাড়ি অঞ্চল। যে কারণে এই অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে বহু অবৈধ করাত কল। অবৈধ করাতকল বন্ধে অভিযান চালায় বন বিভাগ সহযোগিতা করে উপজেলা প্রশাসন। হবিগঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, লাইসেন্স বিহীন ৭টি করাত কল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে অবৈধ করাত কল পরিচালনাকারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত