প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস
রায়হান আহমেদ ||
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কাজী শামসুল আরেফীনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্নার, আইএমসিআই ও পুষ্টি কর্নার, ডটস কর্নার, এএনসি ও পিএনসি কর্নার, ল্যাবরেটরি, জিন এক্সপার্ট কক্ষ, স্টোর, ইপিআই স্টোর ও রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ ও সেবা কর্নার ঘুরে দেখেন।এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি হাসপাতালের চলমান সেবা কার্যক্রম ও রোগী ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিভিল সার্জন। রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত