প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু
চুনারুঘাট প্রতিনিধি ||
চুনারুঘাটের ডিসিপি হাই স্কুলের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু।বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং সহশিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছেন তিনি।বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজখবর রাখছেন সভাপতি নাজিম উদ্দীন শামসু। তাঁর এসব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।ভবিষ্যতে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত