জনমত ২৪

সারাদেশ

মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে এমপি এসএম ফয়সলের শোক

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও হাড়িয়া গ্রামের কৃতী সন্তান হাজী মো. অলি উল্লাহ ইন্তেকাল করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।বুধবার দেওয়া এক শোকবার্তায় সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী মো. অলি উল্লাহ ছিলেন তাঁদের পরিবারের একজন অকৃত্রিম সহযাত্রী, সুখ-দুঃখের সাথী এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। তাঁর সঙ্গে দীর্ঘদিনের পথচলা ও রাজনৈতিক সহযাত্রার অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে একজন আপনজন ও বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী অলি উল্লাহর মতো একজন হৃদয়বান ও নিবেদিতপ্রাণ মানুষকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একজন প্রিয় মানুষকে হারিয়েছেন।শোকবার্তায় সংসদ সদস্য মরহুম হাজী মো. অলি উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৈয়দ মো. ফয়সল বলেন, প্রিয়জন হারানোর এ অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ তাঁদের দান করেন।হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শোক প্রকাশ করেছেন।

মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে এমপি এসএম ফয়সলের শোক