চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের দুই দিনের উৎসবে আসছেন যারা
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী বৈচিত্র্যের উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মাঠে মাঠে এ বৈচিত্র্যের উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে থাকছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা-ধামালি, চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত; কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদপে আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন।উৎসবে থাকছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা; ধামালি চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত; কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদপে আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন। এর মধ্যে প্রথম দিন (বৃহস্পতিবার) বিকেল ৪টা ১ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৫ টা ১ মিনিটে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুতুল তৈরির আয়োজনের কথা রয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল উপস্থিত থাকবেন। এছাড়া দ্বিতীয় দিন (শুক্রবার) বেলা ২ টা ৩১ মিনিটে এসো, রঙিন করি মুখ, বিকেল ৩টা ০১ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পরিষদের পতাকা উত্তোলন, বিকেল ৩ টা ১৫ মিনিটে ধামাইল, ঝুমুর, সাঁওতালদের বাহা, মণিপুরী ত্রিপুরাদের হোজাগিরি ও সমবেত ন"ত্য পরিবেশনা করা হবে। এছাড়া বিকেল ৪ টা ৩০ মিনিটে ৩৭ বছর পূর্তি ও জন্মোৎসব উপলক্ষ্যে মূল আলোচনা সভা, বিকেল ৫ টা ৫১ মিনিটে পুরস্কার বিতরণী, সন্ধ্যা ৬ টা ১ মিনিটে নাটক-চন্দ্রাবতী রচিত 'মলুয়া', সন্ধ্যা ৭ টা ৩১ মিনিটে অনুষ্ঠিত হবে প্রখ্যাত শিল্পী লাভলী দেবের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও গাজীর গীত। এতে উপস্থিত থাকবেন নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।উল্লেখ্য, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরের সাধনা, সাংস্কৃতিক জাগরণ ও গণমানুষের সংস্ক"তিচর্চার প্রত্যয় নিয়ে কাজ করে আসছে। ১৯৮৯ সালের ১ অক্টোবর যে সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা হয়েছিল, সেটি এখন গৌরবময় ৩৭ বছর পূর্ণ করল। পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে পাহাড়, সমতল ও ঐতিহ্যসমৃদ্ধ চুনারুঘাটের বহুমাত্রিক সংস্কৃতিকে ধারণ করে দুই দিনব্যাপী 'বৈচিত্র্যের উৎসব'-এর আয়োজন করা হয়েছে। চুনারুঘাটে বসবাসকারী ৫১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনের বন্ধন দৃঢ় করাই এ উৎসবের প্রত্যয় বলে জানিয়েছেন আয়োজকরা।
২১ সেপ্টেম্বর থেকে কার্যকর / প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ভর্তুকির চাপ সামলাতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্য অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে।নতুন দাম ঘোষণার আগে সেপ্টেম্বর মাসে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ ২০২৬ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে এত দিন দেশে দাম বাড়ানো হয়নি। ফলে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছিল।এরপর আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলেও প্রায় পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।জ্বালানি বিভাগ আরো জানিয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারের দরের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম থাকায় প্রতিবেশী দেশগুলোতে পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় জ্বালানি তেল পাচার রোধ, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং বিপিসির লোকসান কমাতে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারের দরে ডিজেল বিক্রি করলে বিপিসির প্রতি লিটারে প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছে। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা এবং বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা হতে পারে।লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানো হলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে বিপিসির আর্থিক চাপও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিপিসি জানিয়েছে, মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি তেল আমদানিতে সংস্থাটির লোকসান হয়েছে প্রায় ২২ হাজার ৮৭৬ কোটি টাকা।মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এলএনজি আমদানিতেও ব্যয় বেড়েছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ সচল রাখতে সরকারকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। এসব পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের মাধ্যমে বিপিসির লোকসান কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমানো এবং পাচারের ঝুঁকি ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
চুনারুঘাটে ধানের জমিতে মিলল যুবকের মরদেহ
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
চুনারুঘাটে আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মানিক সরকার গ্রেফতার
সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
চুনারুঘাটে রায়হানিয়া মাদ্রাসায় ফলাফলে চরম বিপর্যয়, পাস মাত্র ৪জন
চুনারুঘাটের নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন
মাধবপুরে ফ্যামিলি কার্ডের শুমারি থেকে ৪ তথ্য সংগ্রহকারীর নিয়োগ বাতিল
বিক্ষোভের প্রস্তুতিকালে হবিগঞ্জের বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩
ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু
চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা
চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের দুই দিনের উৎসবে আসছেন যারা
মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে এমপি এসএম ফয়সলের শোক
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল
প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

চুনারুঘাটে হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন
চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট দিলেন এসএম ফয়সল এমপি
চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার
বর্তমান সরকার কি অসহনীয় লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবে?
২১ সেপ্টেম্বর থেকে কার্যকর / প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
২১ সেপ্টেম্বর থেকে কার্যকর / প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
সালমান শাহ হত্যা মামলায় জজ আদালতেও ডনের জামিন নামঞ্জুর