হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মো. মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা মহরম আলীর বসতঘরের পেছনে পশ্চিম পাশে বেড়া দিয়ে চাষ করা অবস্থায় একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজাগাছটির দৈর্ঘ্য ৮ ফুট ২ ইঞ্চি এবং ওজন ১ কেজি ১০ গ্রাম। পরে ঘটনাস্থল থেকে গাঁজাগাছটি জব্দ করে মহরম আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহরম আলী উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, এ ঘটনায় ধৃত মহরম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

মতামত