জনমত ২৪

সারাদেশ

হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদকবিরোধী অভিযান

৫ লক্ষাধিক মূল্যের ভারতীয় ইয়াবাসহ আটক ১

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
৫ লক্ষাধিক মূল্যের ভারতীয় ইয়াবাসহ আটক ১

হবিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বাইসাইকেলও জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সিন্দুরখান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ইসলামপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির একটি টহলদল ইসলামপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১ হাজার ৭১০ পিস ভারতীয় ইয়াবা ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

আটক মো. আব্দুর রহমান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কুঞ্জবন গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত কচির উল্লাহ।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনমত ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

৫ লক্ষাধিক মূল্যের ভারতীয় ইয়াবাসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত

0:00 0:00
1.0x