জনমত ২৪

সারাদেশ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ১৩৩কেজি গাঁজা ও মদ জব্দ

রায়হান আহমেদ
রায়হান আহমেদ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ১৩৩কেজি গাঁজা ও মদ জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) জেলার সাতছড়ি ও তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় এসব মাদক জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির একটি টহল দল চুনারুঘাট উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উঁচু-নিচু টিলা ও জঙ্গলে তল্লাশি চালানোর সময় বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় মালিকবিহীন ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে মাদকগুলো পাচার করে এনে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে দুর্গম বনাঞ্চলে লুকিয়ে রেখেছিল। তবে অভিযানের সময় মাদক বহনকারী বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে একই দিন বিকেল ৬টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সীমান্ত এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবি জানিয়েছে, চলতি আগস্ট মাসে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১৮৬ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, যেকোনো ধরনের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যুবসমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত মাদকবিরোধী অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে হবিগঞ্জ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%
জনমত ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ১৩৩কেজি গাঁজা ও মদ জব্দ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত