হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকায় এই অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত আসামির নাম মোঃ জয়নাল মিয়া। তিনি ওই এলাকার সোনাই মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার পূর্ব বড়াইল এলাকায় প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় জয়নাল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল সার্বিক সহায়তা প্রদান করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬