হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুরন উড়িয়া (৫১) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট)বিকালে চুনারুঘাট উপজেলার দারাগাঁও চা-বাগান এলাকায় মাদক সেবনের অভিযোগে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে থানা পুলিশ সহযোগিতা করে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬