জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
চুনারুঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে চুনারুঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার।

সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, পিপি অ্যাডভোকেট আবদুল হাই, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজ্জামেল হক তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, পৌর  বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সির জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার,প্রথম  যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ তালুকদার, আমিনুল ইসলাম সুজন,  উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান ও যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা নিয়েও আলোচনা করেন তারা।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আলোচনা সভা শেষে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%
জনমত ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত