হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের সময় মোহাম্মদ হৃদয় মিয়া (২৫) নামের এক যুবককে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গালিব চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চুনারুঘাট থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিলপাড় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মোহাম্মদ হৃদয় মিয়াকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৬(১)(গ) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ গালিব চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬