জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্য প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. সরফরাজ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফার্স্ট এইড (প্রাথমিক চিকিৎসা) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন— হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাঈদ ইমরান, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ নাহাসহ শিক্ষকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানা ধরনের দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার ঘটনায় দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া গেলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।

প্রধান অতিথি জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো আকস্মিক দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারলে অনেক বড় বিপর্যয় এড়ানো সম্ভব। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও সংশ্লিষ্টদের ফার্স্ট এইড বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকা জরুরি।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা শিক্ষার্থীদের ফার্স্ট এইড কিটের ব্যবহার, জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, রক্তপাত বন্ধ করা, ব্যান্ডেজ বাঁধা এবং প্রাথমিক জীবনরক্ষাকারী বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখান।

প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের জন্য একটি ফার্স্ট এইড বক্স ও জরুরি চিকিৎসাসামগ্রী হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনমত ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে শিক্ষার্থীদের স্বাস্থ্য প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. সরফরাজ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত