অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় সাবেক কাউন্সিলর জালাল তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬