জনমত ২৪

সারাদেশ

থানায় লিখিত অভিযোগ

চুনারুঘাটে বৃদ্ধার ৭৪ শতক জমি দখলের পায়তারা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
চুনারুঘাটে বৃদ্ধার ৭৪ শতক জমি দখলের পায়তারা
ভুক্তভোগী মালেকা খাতুন

হবিগঞ্জের চুনারুঘাটে ৭০ বছর বয়সী এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা এবং তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এ ঘটনায় তিনি চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর থানার এসআই কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান মালেকা খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে মোছা. মালেকা খাতুন (৭০) ওই ৭৪ শতক জমির মালিক। তাঁর অভিযোগ, একই গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৬৫), মৃত হাজী তারা মিয়ার ছেলে নূরুল ইসলাম (৬৫), হাজী মো. সুরুজ আলীর ছেলে আব্দুর রহমান (৪৫) এবং মো. রহমান মিয়ার স্ত্রী মোছা. জ্যোৎস্না খাতুনসহ কয়েকজন তাঁর জমি দখলের চেষ্টা করছেন।

মালেকা খাতুনের অভিযোগ, গত ৭ এপ্রিল সকাল ৯টার দিকে অভিযুক্তরা তাঁর জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে তাঁকে মারধর করা হয়। ঘটনার পর নিরাপত্তাহীনতায় তিনি পীরেরগাঁও সরকারবাড়িতে তাঁর চাচাতো ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন।

তবে অভিযোগ দায়েরের পর থেকেই মামলা বা অভিযোগ তুলে নিতে তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। মালেকার দাবি, তারা মিয়ার ছেলে আবিদ মিয়া, মৃত আবদাল মিয়ার ছেলে দুহা মিয়া, মৃত আব্দুল মজিদের ছেলে ইকবাল মিয়া, মৃত আলফি মিয়ার ছেলে হাসন আলী, হাসন আলীর স্ত্রী জাহানারা, মৃত ফরিদ মিয়ার স্ত্রী সাফিয়া বেগম এবং আব্দুর রহমানের মেয়ে আকলিমা আক্তারসহ কয়েকজন তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধা মালেকা খাতুন। তিনি বলেন, “আমি অসহায় মানুষ। আমার জমি দখল হয়ে গেলে কোথায় যাব জানি না। যারা আমাকে হুমকি দিচ্ছে, তাদের ভয়ে বাড়িতেও থাকতে পারছি না। আমি প্রশাসনের কাছে আমার জমি ও জীবনের নিরাপত্তা চাই।”

এ বিষয়ে স্থানীয় মুরব্বিদের কাছে বিচার ও সহযোগিতা চেয়ে আসছেন বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং জমির মালিকানা সংক্রান্ত বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মালেকা খাতুন।

জনমত ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে বৃদ্ধার ৭৪ শতক জমি দখলের পায়তারা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত