হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে শ্রমিকরা পাতা তুলতে গেলে সেখানে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। ইউপি সদস্য চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সংবাদ পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। দুর্গম এলাকা হওয়ায় প্রায় দুই কিলোমিটার পাহাড়ি ও ছড়া পথ পায়ে হেঁটে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
তিনি আরও জানান, বৃদ্ধের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬