হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামালকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শেখ জামাল কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে । আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬