জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চুনারুঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চুনারুঘাট উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বিলাল মিয়া। তিনি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩, হবিগঞ্জের সিআর মামলা নং-১৬০/২০ (চুনারুঘাট), তারিখ ৩০ জুলাই ২০২৬-এর যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারার মামলায় এক বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি।

অপর গ্রেপ্তার ব্যক্তি চুনারুঘাট উপজেলার ৬ নম্বর চুনারুঘাট ইউনিয়নের নরপতি (মধ্য) গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মো. বশির আহমদ (২৩)। তার বিরুদ্ধে চুনারুঘাট থানার এফআইআর নং-১৭, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-২৩৪-এর মামলায় দণ্ডবিধির ৪৪৭/৩৭৯/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া একই অভিযানে আনিছুর রহমান আনিছকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি চুনারুঘাট থানার এফআইআর নং-২৬, তারিখ ১৪ আগস্ট ২০২৬, জিআর নং-১৯৯-এর মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ)/১০/১২ ধারার তদন্তে সন্দিগ্ধ আসামি।

পুলিশের প্রেস রিলিজে আনিছুর রহমান আনিছকে কার্যক্রম নিষিদ্ধ চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস হিসেবে উল্লেখ করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনমত ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত