জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট দিলেন এসএম ফয়সল এমপি

চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট দিলেন এসএম ফয়সল এমপি

হবিগঞ্জের চুনারুঘাটে চা-শ্রমিকদের কাজের সুবিধার্থে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ করা রেইনকোট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দপুর চা-বাগানের নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে চা-শ্রমিকদের হাতে এসব রেইনকোট তুলে দেওয়া হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু নাঈম হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আব্দুল মান্নান রুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজাদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ ও যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, চা-শ্রমিকদের অবদানের কথা বিবেচনা করে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে চা-শ্রমিকরা যে পরিশ্রম করেন, সেই কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারের পক্ষ থেকে রেইনকোটের ব্যবস্থা করা হয়েছে। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক চা-শ্রমিকের হাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত রেইনকোট তুলে দেন অতিথিরা।

জনমত ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট দিলেন এসএম ফয়সল এমপি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত