জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি গালিব চৌধুরী।

সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করা এবং তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মদন সরদার, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জনমত ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি গালিব চৌধুরী।

সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করা এবং তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মদন সরদার, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জনমত ২৪

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত