জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের দায়ে এক বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ অক্টোবর) সন্ধায় কালিশিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমা রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাস্তার পাশে মজুত করা বালু এবং পাশের একটি নির্মাণাধীন বাড়িতে বালুর উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা।

পরে নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে মজুত করা বালুর বৈধ উৎস ও ক্রয়ের রশিদ দেখতে চাওয়া হয়। তবে তিনি বালুর কোনো বৈধ উৎস বা সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে না পারায় বালু অবৈধভাবে উত্তোলিত বলে প্রতীয়মান হয়।

এ ঘটনায় বাড়ির মালিক মোঃ আব্দুস ছত্তারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাড়ি নির্মাণে বৈধ উৎসের বালু ব্যবহারের বিষয়ে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জনমত ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের দায়ে এক বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ অক্টোবর) সন্ধায় কালিশিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমা রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাস্তার পাশে মজুত করা বালু এবং পাশের একটি নির্মাণাধীন বাড়িতে বালুর উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা।

পরে নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে মজুত করা বালুর বৈধ উৎস ও ক্রয়ের রশিদ দেখতে চাওয়া হয়। তবে তিনি বালুর কোনো বৈধ উৎস বা সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে না পারায় বালু অবৈধভাবে উত্তোলিত বলে প্রতীয়মান হয়।

এ ঘটনায় বাড়ির মালিক মোঃ আব্দুস ছত্তারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাড়ি নির্মাণে বৈধ উৎসের বালু ব্যবহারের বিষয়ে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জনমত ২৪

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত