শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। সোমবার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এদিন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বাসুদেব বাড়িসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, দুর্গোৎসব যাতে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হতে পারে, সে জন্য সরকার ছুটি বাড়িয়েছে। স্মরণকালের মধ্যে এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, যেন আমরা সবার পাশে থেকে কাজ করি। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত করা এবং সম্প্রীতি বজায় রাখা আমাদের দায়িত্ব। সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে আমরা আন্তরিক।’
তিনি বলেন, বাংলাদেশ সবার দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ,সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল আহমেদ চৌধুরী, সদস্য সচিব কাউন্সিলর লুৎফুর রহমান জালাল, যুগ্ন আহ্বায়ক শফিক মিয়া, সৈয়দা আবু নাইম হালিম,নাসির উদ্দিন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬