জনমত ২৪

সারাদেশ

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫-বিজিবির বিশেষ নিরাপত্তা

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামণ্ডপ কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহার দিচ্ছেন বিজিবি সদস্যরা। তাঁদের আন্তরিকতা ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপায়া ইউনিয়নের একটি পূজামণ্ডপ আকস্মিক পরিদর্শন করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অধিনায়ক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি পূজা উদযাপন কমিটির সভাপতির সঙ্গে কথা বলেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে বিজিবির পক্ষ থেকে পূজামণ্ডপ কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

মাধবপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন রায় বলেন, হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য প্রাচীনকাল থেকেই রয়েছে। এবার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক ভূমিকা তাঁদের অনুপ্রাণিত করেছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হচ্ছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে সীমান্তে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা কার্যকর রাখা হয়েছে।

জনমত ২৪

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫-বিজিবির বিশেষ নিরাপত্তা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত