আজ ২০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ ম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহিদ মিনারে ' কালার অভ নেচার' সিজন- ৪ ছবি প্রদর্শনী উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দীন। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরপদার আবিদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সমাজ কর্মী আব্দুল জলিল, আব্দুর রহমান, নাট্য নির্দেশক সাইফুল জার্নাল, সমাজ সেবক নাসির উদ্দীন, সৈয়দ মাসুক আহমেদ। সিপিএস সাধারণ সম্পাদক আল মোছাফ্ফা নিপু, সহ সভাপতি রুবেল তালুকদার, রেজুয়ানা ইসলাম উপমা, আদেল চৌধুরী আদিব, সাকিব আহমেদ, মাহবুব হাসান নিবিড়, ফারদিন শেখ তিহাম, আয়মান চৌধুরী আলভি ।
কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে উপস্থিত ছিলেন, ফটোগ্রাফিক সোসাইটি অভ হবিগঞ্জ এর সহ.সভাপতি ডা. এস.এস. আল আমিন সুমন, সৈয়দ আবু সালেহ শামীম, নারায়ন শর্মা, মিহির চৌধুরী, রেজাউল হক মিন্টু, মনিরুল ইসলাম জুয়েল, ফটোগ্রাফার সাহেদ ও রাকিব। বিকাল পাঁচটায় বন্যপ্রাণি আলোকচিত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দু'দিন ব্যাপী এ উদযাপনে সোসাইটির সদস্যদের মোট ৫৫ টি ছবি প্রদর্শিত হয়।
দর্শনার্থীরা প্রদর্শনীর ছবি দেখে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ আয়োজন সম্পর্কে উদ্বোধক সাংবাদিক সালেহ উদ্দীন বলেন, এ আয়োজন চুনারুঘাটে তারুণ্যের জাগরণ সৃষ্টি করেছে। এ প্রদর্শনীর ছবি প্রকৃতি ও মানবপ্রকৃতির প্রকাশ ঘটিয়েছে। ছবিগুলো দেখে সুপ্ত অন্তর বিকশিত হয় ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা বাড়ায় আর স্মৃতির ক্যানভাস সৃষ্টি হয়।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬