জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. সরফরাজ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড.সরফরাজ।  উপজেলার আমু চা বাগান, নালুয়া চা বাগান এবং ছয়শ্রীর ইকরতলী সার্বজনীন পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী এবং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন পলাশ।

ইকরতলী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানান হবিগঞ্জ জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও মনিপুরী সম্প্রদায়ের ধর্মীয় গুরু বাবু বীরেশ্বর সিংহ ও কৃষ্ণ কুমার সিংহ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য আয়োজক কমিটি ও স্থানীয় সুধীজনকে ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জনমত ২৪

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চুনারুঘাটে বিভিন্ন পূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. সরফরাজ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড.সরফরাজ।  উপজেলার আমু চা বাগান, নালুয়া চা বাগান এবং ছয়শ্রীর ইকরতলী সার্বজনীন পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী এবং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন পলাশ।

ইকরতলী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসককে উষ্ণ অভ্যর্থনা জানান হবিগঞ্জ জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও মনিপুরী সম্প্রদায়ের ধর্মীয় গুরু বাবু বীরেশ্বর সিংহ ও কৃষ্ণ কুমার সিংহ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য আয়োজক কমিটি ও স্থানীয় সুধীজনকে ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জনমত ২৪

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত