হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ট্রাক্টরসহ এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে উপজেলার মহিমাউড়া নামক স্থানে মোঃ সুজন (পিতা: উমরাজ) নামের এক ব্যক্তিকে সিলিকা বালুভর্তি ট্রাক্টরসহ আটক করা হয়। এ সময় তিনি জানান, পানছড়ি এলাকা থেকে সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন।
কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ছাড়া সিলিকা বালু উত্তোলনের অপরাধ তিনি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না বলে জানান। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬