জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে  উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইচ্ছাকোটা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মোঃ ইউসুফ আলী (৪৯)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি। অপরজন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

জনমত ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে  উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইচ্ছাকোটা গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মোঃ ইউসুফ আলী (৪৯)। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি। অপরজন একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

জনমত ২৪

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত