জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা প্রদান

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে চুনারুঘাটে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

​শুক্রবার (২৭ নভেম্বর)বিকেলে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর সহকারী রিটার্নিং অফিসার  গালিব চৌধুরী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের সাথে এই দিকনির্দেশনামূলক সভা করেন।

​সভায় আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রতি আহ্বান জানান। ​

এ সময় চুনারুঘাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত সকল প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।

জনমত ২৪

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চুনারুঘাটে চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা প্রদান

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে চুনারুঘাটে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

​শুক্রবার (২৭ নভেম্বর)বিকেলে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর সহকারী রিটার্নিং অফিসার  গালিব চৌধুরী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের সাথে এই দিকনির্দেশনামূলক সভা করেন।

​সভায় আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রতি আহ্বান জানান। ​

এ সময় চুনারুঘাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত সকল প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।

জনমত ২৪

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত