জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ নেতা ছায়েব আলী গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মীর মো. ছায়েব আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মীর মো. ছায়েব আলী চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের মৃত মফিজ উল্লা মীরের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চুনারুঘাট বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মীর মো. ছায়েব আলীকে গ্রেফতার করা হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

জনমত ২৪

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ নেতা ছায়েব আলী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মীর মো. ছায়েব আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুনারুঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মীর মো. ছায়েব আলী চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের মৃত মফিজ উল্লা মীরের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চুনারুঘাট বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মীর মো. ছায়েব আলীকে গ্রেফতার করা হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

জনমত ২৪

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত