জনমত ২৪

সারাদেশ

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

জনমত ডেস্ক
জনমত ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

খুলনা নগরীর দৌলতপুরে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা এবং টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাতে থানার কল্পতরু মার্কেট এলাকায় কাজী মিনহাজ করিম অমিতের বসতবাড়ির দোতলার স্টুডিও রুমে এ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ।

আটকরা হলেন—কাজী মিনহাজ করিম অমিত (৩২), শেখ ইমতিয়াজ কবির (৩৮) ও আসাদুজ্জামান আশিক (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে এক হাজার টাকার তিনটি এবং ৫০০ টাকার দুটি নোটসহ মোট ৪ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। জব্দ নোটগুলোর গায়ে কলম দিয়ে ‘DEMO’ লেখা ছিল। আরও পড়ুনআরও পড়ুনবিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: ফারজানা শারমীন

এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি এক্সটার্নাল হার্ডডিস্ক এবং জাল নোট প্রিন্ট করার কাজে ব্যবহৃত একটি কালার লেজার প্রিন্টার জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে এ সব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বিষয় : খুলনা জাল টাকা আটক

0.0%
0.0%
0.0%
0.0%
জনমত ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

খুলনায় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ, আটক ৩

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

খুলনা নগরীর দৌলতপুরে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা এবং টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনগত রাতে থানার কল্পতরু মার্কেট এলাকায় কাজী মিনহাজ করিম অমিতের বসতবাড়ির দোতলার স্টুডিও রুমে এ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ।

আটকরা হলেন—কাজী মিনহাজ করিম অমিত (৩২), শেখ ইমতিয়াজ কবির (৩৮) ও আসাদুজ্জামান আশিক (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে এক হাজার টাকার তিনটি এবং ৫০০ টাকার দুটি নোটসহ মোট ৪ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। জব্দ নোটগুলোর গায়ে কলম দিয়ে ‘DEMO’ লেখা ছিল। আরও পড়ুনআরও পড়ুনবিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: ফারজানা শারমীন

এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি এক্সটার্নাল হার্ডডিস্ক এবং জাল নোট প্রিন্ট করার কাজে ব্যবহৃত একটি কালার লেজার প্রিন্টার জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে এ সব সরঞ্জাম ব্যবহার করে জাল টাকা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জনমত ২৪

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত