সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গের ভয়াবহতা কোনোভাবেই কমছে না। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে ১৮ বছরের শ্যামলা রানী দাসসহ তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন সন্দেহভাজন রোগী।
রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মৃত তিনজনের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জের সাড়ে তিন বছরের শিশু মো. এহসান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, হবিগঞ্জের ১৮ বছরের তরুণী শ্যামলা রানী দাস হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এবং সিলেটের কোম্পানীগঞ্জের আট মাসের শিশু আয়ান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চলতি বছর সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৫ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত বিভাগে মোট ৮২৭ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন; যার মধ্যে সর্বোচ্চ ৩৫১ জন সুনামগঞ্জে, সিলেটে ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন (দুজন রুবেলায় আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১০২ জন রয়েছেন।
এদিকে শনিবার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউ না পেয়ে দুই ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসাধীন অবস্থায় দোয়ারাবাজারের আট মাসের শিশু আয়ানের মৃত্যুর পর মা-বাবা আহাজারি করেন।
বিষয় : হাম উপসর্গ

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

মতামত