জনমত ২৪

সারাদেশ

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। আজ মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে গতরাত থেকে দুপুর পর্যন্ত সদর থানার সামনে তার পরিবারের লোকজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অপেক্ষা করছিলেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে প্রশানের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাহদী হাসান ও তার লোকজন। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরীর আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

থানা থেকে মুক্ত হয়ে এ বিষয়ে মাহদী হাসান বলেন— অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে অন্যায়ভাবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ। এর প্রতিবাদ জানালে সেখান থেকে আমাকে টেনে-হিঁচড়ে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে ২১ঘন্টা আটকে রাখে।

মাহদীর পিতা মাওলানা তৈয়ব আলী বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নেয়ার পর ২১ ঘন্টা থানায় আটক রেখেছে। পরে আজ দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে। তবে কি মুচলেকা দেয়া হয়েছে বা মুচলেকায় কি লেখা হয়েছে পুলিশ এ বিষয়ে  কোন তথ্য দেয়নি।

এবিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও শহরে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কায় মাহদী সহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছিল।

জনমত ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত