হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি অভিযানিক দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— জিআর পরোয়ানাভুক্ত জিতেন তাতী (পিতা-উপেন্দ্র তাতী), সাতছড়ি চা বাগান এলাকার বাসিন্দা। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আহাদ মিয়া (পিতা-মৃত ফরিদ মিয়া), হিমালিয়া এবং মো. আব্দুল হক (পিতা-হাজী মহিব উল্লা), চন্দনা গ্রামের বাসিন্দা। তাদের সবার বাড়ি চুনারুঘাট থানাধীন এলাকায়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা কার্যকর করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬