জনমত ২৪

সারাদেশ

চুনারুঘাটে মাদক সেবন করে মাকে মারধর, এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও

রায়হান আহমেদ
রায়হান আহমেদ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
চুনারুঘাটে মাদক সেবন করে মাকে মারধর, এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন করে গর্ভধারণী মাকে মারধরের অপরাধে রায়হান আহমেদ (২৭) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন— ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোছাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রায়হান আহমেদ উপজেলার গোছাপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোছাপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে রায়হান আহমেদকে আটক করা হয়। এ সময় মাদক সেবন করে মাকে মারধরের বিষয়টিও সামনে আসে।

পরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে রায়হান আহমেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক সেবনের কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অপরাধও বাড়ছে। তিনি বলেন, মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন, বিক্রি বা সংরক্ষণের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত চুনারুঘাট গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জনমত ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে মাদক সেবন করে মাকে মারধর, এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন করে গর্ভধারণী মাকে মারধরের অপরাধে রায়হান আহমেদ (২৭) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন— ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোছাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রায়হান আহমেদ উপজেলার গোছাপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোছাপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে রায়হান আহমেদকে আটক করা হয়। এ সময় মাদক সেবন করে মাকে মারধরের বিষয়টিও সামনে আসে।

পরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে রায়হান আহমেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক সেবনের কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অপরাধও বাড়ছে। তিনি বলেন, মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক সেবন, বিক্রি বা সংরক্ষণের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত চুনারুঘাট গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জনমত ২৪

সম্পাদক ও প্রকাশক : রায়হান আহমেদ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনমত